সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপায় মহাবিপদে বাজে না মেঘা সাইরেন, অকেজো মেশিন।

গলাচিপা উপজেলা পরিষদের সামনে সিপিপি’র মেঘা সাইরেনটি অকেজো হয়ে পড়ে আছে। কাজে আসছে না দীর্ঘ বছর ধরে। এছাড়াও উপজেলার সিপিপি অফিসে ভিএইচএফ ( ভেরি হাই ফিকোয়েন্সি) ওয়ারলেস সেটও বিকল থাকায় আবহাওয়ার খবরাখরের জন্য ভরসা করতে হচ্ছে মোবাইল ফোনের উপর। দুর্যোগকালীন সময় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ থাকলে চরম বিপাকে রয়েছে ১৩৫টি ইউনিটের ২৭০০ স্বেচ্ছাসেবক।  


এ বিষয়ে গলাচিপা উপজেলা টিম লিডার আবু হেনা মুহাম্মাদ শোয়েব বলেন, মেঘা সাইরেনটির মাইক ভালো আছে তবে এটি চালাতে হলে যে যে সকল যন্ত্রপাতি প্রয়োজন তা নষ্ট আছে। তাই এটি বাজানো সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, মহাবিপদ সংকেত প্রচারের জন্য উচ্চক্ষমতার এই সাইরেনটি বসানো হয়েছিল। এটির ক্ষমতা ৩ বর্গকিলোমিটার। বর্তমানে সাইরেনটি অকেজো। এছাড়াও অফিসে বসানো ভিএইএফ সেটও নষ্ট আছে। তাই আমরা আপাতত মোবাইল ফোনে তথ্য সংগ্রহ করে থাকি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হলে তখন বিকল্প চিন্তা করা হবে। 


গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আজই শুনলাম এ সাইরেনটি বিকল হয়ে আছে। বিষয়টি সম্পর্কে জেনে কর্তপক্ষকে জানানোর ব্যবস্থা করছি।

আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে