ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মহেশখালীতে মোখা'র প্রভাবে ৩ লবণ কৃষক নিহত

ঘূর্ণিঝড় মোখা যখন উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছিল, তখন মহেশখালী দ্বীপের চাষিরা ঝড়ের কবল থেকে লবণ রক্ষার চেষ্টা করছিল, ওই সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন লবণ চাষি নিহত হয়। ঠান্ডাজনিত কারণে মৃত্যুর কারণ বলে জানিয়েছেন অনেকের স্বজনরা ৷ সাথে আহত হয় আরো কয়েকজন।


রোববার (১৪ মে) সকালে কৃষকরা বের হলেও বাড়ি ফিরতে অনেকের সন্ধ্যা হয়ে যায়, গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে ঠান্ডাজনিত কারণে একজন অসুস্থ হয়ে বাসায় ফিরে হাসপাতালে মৃত্যু বরণ করে, আর দু'জনের লাশ বাসমান অবস্থায় অন্য কৃষকরা খুজে উদ্ধার করে ৷ আরো ৫০-৬০ জন কৃষক ঠান্ডাজনিত কারণে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ৷ এর মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসায় ভাল হয়ে বাড়িতে ফিরেছেন বলে জানায় স্বজনরা৷ 


নিহতরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩৮) ও পানিরছড়া বারঘরপাড়ার মরহুম মতিনের ছেলে মো: আনছার(৫০) । 


সূত্র জানায়, রোববার সকাল ১০টায় পলিথিন ও লবণ উঠানোর জন্য শত শত শ্রমিক মাঠে যায়। বৃষ্টির মধ্যে কাজ করে ঠান্ডায় ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়লে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে রিদওয়ানকে (৩৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


স্থানীয়রা জানিয়েছেন, রবিবাবার (১৪ মে) রাত সাড়ে ১১টায় লবণ মাঠে খুঁজে আনছারের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অন্যদিকে লবণ মাঠে পলিথিন উঠাতে গিয়ে মৃত্যু হয় মুহাম্মদ নেছার নামের আরেকজনের। তাকে রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় সোনা মিয়া নামের আরেকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।


হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঠান্ডাজনিত কারণে তিনজনের মৃত্য হয়েছে, হোয়ানক ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০-৫০ জন লবণচাষি এখনো ঘরে ফিরেনি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কয়েকজন সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৷


মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান জানান, মোখার প্রভাবে ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। ২জন সুস্থ হয়েছে, আরো ২জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ৷


মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন জানান, ‘তিন শ্রমিকের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি।’

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে