শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রামে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান


কুড়িগ্রামে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে জেলাপুলিশ। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম এর দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের সহোযোগিতায় দিনব্যাপী কুড়িগ্রাম জেলায় এ চক্ষু শিবিরের আয়োজন করে। 


সোমবার কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বিনামূল্যে চোখে ছানি পড়া রোগীদের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। 



এসময় চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মোঃসাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের পরিচাচালক একেএম ফিরোজ আলম সাইফুল, লজিস্টিক অ্যান্ড হসপিটালিটি অফিসার মাসুক মেহবুব প্রমুখ। 


দিনব্যাপী এই চক্ষু শিবিরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৪৪ জন নাগরিকের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার মধ্যে ৩২ জন ছানি রোগীকে শনাক্ত করে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য।। 


এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চোখের সেবা নিশ্চিত করতে এই চক্ষু সেবা আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। 


আরও খবর