কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সু চিকে আরও তিন বছরের জেল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 08:31:19 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চি ও তার দলের নেতাদের গ্রেপ্তার করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর নোবেল বিজয়ী ও মিয়ানমারের সামরিক শাসনের বিরোধিতাকারী সু চির বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে প্রায় ১৮টি অভিযোগ আনা হয়। ইতোমধ্যে তাকে বিভিন্ন অভিযোগে ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।


২০২০ সালে নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে জান্তা সরকার। শুক্রবার আদালত এ অভিযোগে সু চিকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 


৭৭ বছর বয়সী অং সান সু চি এসব অভিযোগকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।


ক্ষমতাসীন সামরিক সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে জান্তা বলেছে, সু চিকে যথাযথ প্রক্রিয়া শাস্তি দেওয়া হচ্ছে।


এর আগে (১৫ আগস্ট) দেশটির জান্তা সরকার শাসিত একটি আদালত দুর্নীতির মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে ছয় বছরের কারাদণ্ড দেয়। স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে গঠিত ‘ডাও খিন চি’ ফাউন্ডেশনের তহবিল থেকে অর্থ হেরফেরের মামলায় এই রায় দেওয়া হয়।


চলতি বছরের ২৭ এপ্রিল মিয়ানমারের একটি আদালত দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। 


ওই সময় সাজাপ্রাপ্ত মামলায় অভিযোগ করা হয়, ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ছয় লাখ ডলার এবং ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নিয়েছিলেন সু চি। পাশাপাশি সে সময় সু চির উত্তরসূরি হিসেবে বিবেচিত ফিও মিন সু চিকে ঘুষ দেওয়ার কথা ‘স্বীকার’ করে জবানবন্দিও দিয়েছিলেন। যদিও ঘুষ গ্রহণের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন সু চি।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে