উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হত্যা পর চার দিন বাসায় অবস্থান, ৫ মাস পর শ্রীপুর থেকে যুবককে লাশ উদ্ধার


:গাজীপুর  শ্রীপুরে অপহরণের পাঁচ মাস পর নিখোঁজ 

আমির হোসেন (২৫)নামের যুবকের অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।


আজ বুধবার উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় রহিম মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ওপর ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ। 



 


এর আগে বুধবার সকালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তাজুল ইসলাম জামে মসজিদ থেকে আসামি তারক  ওরফে তারেক আহমেদ কে (৩২) গ্রেপ্তার করা হয়। 


তারক নাটোরের সদর উপজেলা রুয়েরবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে।সে সমকামিতা ও ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। 


অন্যদিকে নিহত যুবক আমির হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তুলাচারা গ্রামের আবু তাহের ছেলে। 


নিহতের বোন কামরুন্নাহার বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকার আশকোনা এলাকা থেকে নিখোঁজ হন তাঁর ভাই। এরপর কয়েক মাস বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৩ এপ্রিল তাঁর ভাই বিল্লল হোসেন বাদী হয়ে ডিএমপির দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।  


তিনি আরও বলেন, ‘আমার ভাইকে অপহরণের পর অজ্ঞাত ব্যক্তি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একাধিকবার ফোন করে অপহরণকারী।’ 


মামলার বাদী নিহতের ভাই বিল্লাল হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত অপহরণকারী আমার ভাইকে অপহরণের পর শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকা নিয়ে একটি বাড়িতে আটকিয়ে রাখে। সে আমার ভাইকে নির্যাতন করে খুন করার পর বস্তাবন্দী করে গর্তে ফলে দেয়।’ 


ডিএমপির দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোছা. রেজিয়া খাতুন বলেন, গত ১৩ এপ্রিল নিহতের বড় ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর বিষয়ে বিস্তারিত জানতে পাড়ি। আজ বুধবার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তাজুল ইসলাম জামে মসজিদ থেকে তাঁকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে গাজীপুরের শ্রীপুরে পৌরসভা এলাকার রহিম মোল্লার বাড়ির পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।



এসআই আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন সমকামিতা গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর ফেসবুকে একটি একটি গ্রুপ আছে। এটির মাধ্যমে মেসেঞ্জারে যুবকদের ডেকে এনে ছিনতাইয়ের পর ছেড়ে দেন। অভিযুক্ত আসামি নিহত যুবককে অপহরণের পর শ্রীপুরে এক সপ্তাহ যাবৎ ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখেন। এরপর গত ডিসেম্বরের গত বছরের ২৮ ডিসেম্বর মাওনা বাজার বস্তা ও রশি কিনে এনে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে গর্তে ফেলে রাখেন। হত্যার পর অপহরণকারী এই বাড়িতে চার দিন অবস্থান করেন। এরপর নোয়াখালী জেলার হাতিয়ায় পালিয়ে যান। 


ডিএমপির দক্ষিণখান থানার এসআই (তদন্ত)আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর