সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্বাধীনতার ৫৩ বছরেও পাকা হয়নি দোয়ারাবাজারের পালকাপন-রাজারগাঁও সড়ক

 সুনামগঞ্জের দেয়ারাবাজার উপজেলার শষ্য ভান্ডারখ্যাত পালকাপন-রাজারগাঁও গ্রামের একমাত্র প্রধান সড়কটি স্বাধীনতার ৫৩ বছরেও পাকা বা সংস্কারের উদ্যোগ নেইনি কেউ। আধা কিলোমিটার সড়ক পাকা করণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অবস্থিত পালকাপন ও রাজারগাঁও আম। যেখানে কয়েক হাজার লোকের বসবাস উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা পাকা বা প্রতিবছর কম বেশি সংস্কার করা হয়। কিন্তু এ সড়কটির দিকে নজর দেয়নি কেউ। বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে কাদা আর কাদা। যানবাহনতো দুরের কথা লোকজনের হেটে চলাচল কঠিন হয়ে পড়ে। অসংখ্য লোকের যাতায়ত এ সড়কে। চলাচল করে বিভিন্ন বাহন। স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা বেশি দুর্ভোগের শিকার হয়।


গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি উন্নয়নের ছোয়া না লাগায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন।


স্থানীয়দের চলাচলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দিন দিন বাড়ছে দুর্ভোগ। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,


রাজারগাঁও মোড় হতে পালকাপন জামে মসজিদ পর্যন্ত আধা কিলোমিটার সড়ক বেশ জনগুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ ও হাট বাজারে ও চাষকৃত ফসল পরিবহনের জন্য কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। কাদাযুক্ত গর্তে ঘটছে দুর্ঘটনা। হালকা বৃষ্টি হওয়ায় দূর্ভোগ আরোও বেশি বেড়ে যায় কাদায় তলিয়ে যায় কোমর পর্যন্ত। এই রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, যেখানে পালকাপন


রাজারগাঁও এলাকার বাসিন্দাগন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ১০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাওয়া সম্ভব হতো, সেখানে রুণী নিয়ে উল্টো পথে বাংলাবাজার হয়ে অতিরিক্ত আরও ৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। স্বাধীনতার ৫৩ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন সাধিত হলেও শয্য ভাণ্ডারখ্যাত এই এলাকার আধা কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় এমন দুর্ভোগে স্থানীয় জনপ্রতিনিধিদের উপর ক্ষুব্ধ এলাকার মানুষজন।

বলেন, ছোটবেলা থেকেই সড়কের এই অবস্থা দেখে আসছি। 


সড়কটি অত্যন্ত জনগুত্বপূর্ণ হলেও এখন দুর্ভোগের অন্ত নেই। এখানে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। শিক্ষার্থী শেখ ফরিদ বলেন, শুধু সড়কটির জন্য বর্তমানে আমরা চরম বেকায়দায় পড়ে আছি। সড়ক দিয়ে কোন প্রকার গাড়ি নিয়ে চলাচলের উপায় নাই। পায়ে হেঁটে যাওয়া কঠিন। কেবল মাত্র আধা কিলোমিটার ওই সড়ক এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।


বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, এটা


এলজিএইডির রাস্তা। আসড়কটি পাকা করনের জন্য । দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বলেন, উপজেলা পরিষদে পর্যাপ্ত বাজেট না থাকায় পালকাপন ও রাজারগাঁও গ্রামের সড়কটির কাজ করা সম্ভব হচ্ছেনা। স্থানীয় জনপ্রতিনিধিগন আমাকে বিষয়টি অবগত করলে পাকা করনের লক্ষে এমপি মহোদয়ের সাথে আলোচনা করব।

আরও খবর



6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

২২ ঘন্টা ২১ মিনিট আগে