বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

শ্রমিক নেতা রহমত উল্ল্যাহ্ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকতেন - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী




   শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, নিপীড়িত, অবহেলিত মানুষের পাশে ছিলেন। ঠিক তেমনি  শ্রমিক নেতা রহমত উল্ল্যাহ্ চৌধুরীও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবসময় সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকতেন।  
১৭ মে ( বুধবার ) চট্টগ্রাম  নগরীর কাজির দেউরীস্থ ইন্টারন্যাশানাল কনভেনশন হলে প্রয়াত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা  রহমত উল্ল্যাহ্ চৌধুরীর ২০ তম স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব’র সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ  সদস্য  নোমান আল মাহমুদ ,  মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন , জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী । এছাড়াও  চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের অসংখ্য নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায়  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরো  বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যাতে নাহয় সে চেষ্টা করছে। আজকে তারা বিদেশীদের কাছে গিয়ে নিজ দেশের উন্নয়ন যাতে বন্ধ করা যায় সে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সফল হতে দেয়া যাবে না । আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় এনে তাদের অপশক্তিকে রুখে দিতে হবে। এবং দেশের এ উন্নয়ন যাতে অব্যাহত থাকে সেজন্য সজাগ থাকতে হবে। 

আরও খবর