গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

ফের গ্রেফতার হচ্ছেন ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-05-2023 11:01:31 am

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে দেশটির পুলিশ। নতুন মামলায় আবারও গ্রেফতার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই কর্ণধার।


বুধবার (১৭ মে) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড টুইটারে এক পোস্টে এই শঙ্কার কথা জানিয়েছেন খোদ ইমরান খান।


পোস্টে ইমরান খান লিখেছেন, ‘গ্রেফতারের আগে হতে পারে এটাই আমার শেষ টুইট, পুলিশ আমার বাসভবন ঘিরে রেখেছে।’


পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি- এরই মধ্যে শহরের মল রোড থেকে জামান পার্কের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে জামান পার্ক ছাড়াও শহরের ধর্মপুরা ব্রিজ, আল্লামা ইকবাল রোড, মল রোড, গড়ি শাহু ক্যানাল রোড এলাকায় লাঠিসোঁটায় সজ্জিত ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে।


এদিকে, টুইটারে সেই পোস্টের সঙ্গে একটি লাইভ ভিডিও যুক্ত রয়েছে। যেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘এখনও সময় আছে। কথা বলুন এবং বুদ্ধিমান হোন। এই সংকটের একমাত্র সমাধান হলো নির্বাচন। যারা নির্বাচন করতে পারে, আমি তাদের কাছে নির্বাচনের মাধ্যমে দেশকে বাঁচানোর আবেদন করছি।’


গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ভবন থেকে ইমরান খানকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়ে পুরো পাকিস্তান। দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় পিটিআই নেতাকর্মীদের। রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে রাষ্ট্রীয় বিভিন্ন ভবন, সেনানিবাস ও সেনাদফতরেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।


এর মধ্যেই পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)’ পিটিআই চেয়ারম্যানের আট দিনের রিমান্ড মঞ্জুর করে। সবশেষ ১২ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এনএবি’কে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ওইদিন তাকে সর্বোচ্চ আদালতে হাজির করা হলে হাইকোর্ট আদালত প্রাঙ্গণ থেকে পিটিআই প্রধানকে গ্রেফতার ‘অবৈধ’ উল্লেখ করে ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ দেশ।


সেদিনও মুক্তির পর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি দেশের কোনো ক্ষতি চাই না এবং জনগণকে উসকে দিতে চাই না। আমি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।


তথ্যসূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন, জং (ঊদু)।

আরও খবর