নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

মারা গেলেন বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-05-2023 01:48:20 pm

ভারতের বহুল আলোচিত অযোধ্যার বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও আইনজীবী জাফরইয়াব জিলানি মারা গেছেন। গতকাল বুধবার উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 


বাবরি মসজিদ রক্ষা করতে আজীবন লড়াই করেছিলেন জাফরইয়াব জিলানি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২০২১ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন জাফরইয়াব জিলানি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার


প্রসঙ্গত, ১৯৮৬ সাল থেকে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সক্রিয় সদস্য জিলানি। এছাড়াও অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের সেক্রেটারি ছিলেন তিনি।


১৯৮৬ সালে ফজিয়াবাদ জেলা বিচারকের আদেশে তৈরি হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। হিন্দুত্ববাদের পাল্টা পদক্ষেপ নিতে এবং বাবরি মসজিদ রক্ষার উদ্যোগ নিতেই এই কমিটি তৈরি করা হয়। কমিটির আহ্বায়ক পদে নিযুক্ত হন জিলানি। তারপর থেকে দীর্ঘদিন ধরে বাবরি মসজিদ রক্ষা করার চেষ্টা করেছেন তিনি। যদিও ১৯৯২ সালে হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদে হামলা চালায়।


তারপর একাধিক আদালতে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় আইনি লড়াই করেছেন জিলানি। সুপ্রিম কোর্টে রামভূমি সংক্রান্ত মামলায় লড়েছেন তিনি। উত্তরপ্রদেশের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদেও বসেছিলেন ভারতের এই প্রবীণ আইনজীবী। 


২০১৯ সালে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালতের সেই সিদ্ধান্তের পরও নিজের লড়াই নিয়ে গর্বিত ছিলেন জিলানি। তার মতে, বাবরি মসজিদের আইনি লড়াই করতে পেরে তিনি গর্বিত।


স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন তিনি। বুধবার বিকেলেই তার দাফন সম্পন্ন হয়।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৬ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে