আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

রিয়ালকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ম্যানচেস্টার সিটি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2023 01:54:57 pm

সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে গোল বন্যায় ডুবিয়েছে ম্যানসিটি। বের্নার্দো ডে সিলভার জোড়া গোলের সুবাধে লস ব্লাঙ্কোসদের ৪-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।


ফাইনাল নিশ্চিতের ম্যাচে সিলভার পাশাপাশি রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়েছেন আকেঞ্জি ও আলভারেজ। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। আগামী ১১ জুন ফাইনালে লড়বে ইন্টার মিলানের বিপক্ষে।


ইতিহাদে শুরু থেকেই অতিথিদের চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে জমে ওঠে ম্যাচ। বেশ কয়েকবার সুযোগও পায় সিটি। রিয়াল গোলরক্ষক বারবারই ঠেকিয়ে দেন আক্রমণগুলো। তবে হার মানতে হয় তাকেও। ২৩ মিনিটে ডি ব্রুইনের পাস থেকে গোল আদায় করেন বের্নার্দো ডে সিলভা। সিটি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।


৩৭ মিনিটে জোড়া গোল আদায় করে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। পর্তুগিজ তারকার জোড়া গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার দল।


বিরতির পর সমান তালেই লড়েছিল দুইদল। সিটি তৃতীয় গোলটির দেখা পায় ৭৩ মিনিটে। ডি ব্রুইনের পাস থেকে এবার গোল আদায় করেন আকেঞ্জি। এরপর যোগ করা সময়ে সিটিজেনদের হয় চতুর্থ গোলটি করে হুলিয়ান আলভারেজ। সিটির রক্ষণ পরাস্তে রিয়াল ব্যর্থ হওয়ায় ৪-০ গোলে শেষ হয় ম্যাচ। এরপর স্প্যানিশ জায়ান্ট বিদায় করে ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে