বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

পাবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তিইচ্ছুক শিক্ষার্থী


গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  এবং বাইরের ২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায়  তিন কেন্দ্রে মোট ৪ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এ উপকেন্দ্রে। 

এদিকে পরীক্ষা চলাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন  পরীক্ষার হল   পরিদর্শন করেন।  

পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাশ্রয় এবং মানসিক কষ্ট লাঘব হয়েছে। জিএসটি অত্যন্ত ভালো কার্যকরি একটি পদ্ধতি। শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে পরিক্ষা দিচ্ছে। একই সঙ্গে তিনি পরীক্ষার জন্য দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন,  ছাত্র উপদেষ্টা পরিচালক,  বিভিন্ন অনুষদের ডিন, ও শিক্ষকবৃন্দ।

আরও খবর