মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 09:44:02 am

© সংগৃহীত ছবি


◾আবদুর রশীদ: মহান আল্লাহ তা'য়ালার নৈপুণ্য সৃষ্টির মাঝে অন্যতম সেরা সৃষ্টি হল মানবজাতি ৷ মানুষের জন্য জগতের সবকিছু সৃজন করেছেন মহান আল্লাহ তা'য়ালা ৷ মানুষের জন্য কল্যাণময় করে দিয়েছেন সব সৃষ্টিকে ৷ আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, 'তিনিই যমীনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন ৷' (সূরা-বাকারাহ: ২৯) মু'মিনগণ আল্লাহর অনুগ্রহ স্মরণে সবসময় শুকরিয়া আদায় করে থাকেন ৷


জীবনের প্রতিটি পরতে পরতে বেষ্টন করে রেখেছে মহান রবের অপুরন্ত নিয়ামত দ্বারা ৷ কিন্তু, খুব কম লোকই সেই নিয়ামতগুলো উপলব্ধি করে এবং শুকরিয়া আদায় করে ৷ মনে রাখবেন, আল্লাহর নিয়ামত বুঝতে পারাও আল্লাহর বিশেষ রহমত ৷ আল্লাহর নিয়ামতের মধ্যে সূস্থতা হল একটি বড় নিয়ামত ৷ এর যথাযত ব্যবহার জরুরী ৷ ঘরে পিতা-মাতা জীবিত থাকাও বড় নিয়ামত ৷ কারণ, তাদের সেবাতেই মিলবে পরকালীন সুখ ৷ স্বামী-স্ত্রী হল পরস্পর পরস্পরের জন্য স্পেশাল নিয়ামত ৷ আর দম্পতির কাছে সন্তান হল উপহার যা মহান রবের বিশেষ অনুগ্রহ ৷ অনেকে হতাশায় পড়ে যান এবং আপসোস করেন যে, আমার কিছুই নেই ৷ অথচ, কী নেই, সে নিয়ামত বুঝতে হলে নিজের নিম্নতম ব্যক্তির দিকে থাকালে উপলব্ধি করা সম্ভব ৷


অনেক মানুষদের দেখতে পাই যারা নামাজে সিজদাহ দিতে অক্ষম ৷ অথচ, আপনি সিজদাহ করতে পারছেন ৷ এর মানে আপনি আল্লাহর নিয়মতে ডুবে আছেন ৷ আপনি তিন বেলা খেতে পারছেন তাও আপনার জন্য নিয়ামত ৷ কারণ, অনেকের তিন বেলাও জুটে না ৷ আপনি পথ চলে কষ্ট করে দেহের ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করতে পারছেন সেটাও নিয়ামত৷ কারণ, অনেকেই বিছানায় রোগে কাতরাচ্ছেন ৷ আপনি সুন্দর করে কথা বলতে পারছেন এবং আল্লাহর নৈপুণ্যে ঘেরা সব সৃষ্টি দেখতে পাচ্ছেন মানে শুকরিয়া আদায় করুন ৷ কারণ, অনেকেই বোবা ও অন্ধ আছে ৷ স্মরণ রাখা ভালো— বিলাসবহুল জীবনযাপনে নিয়ামতে ভরপুর নয়; বরং শান্তিতে নিঃস্বাস নিতে পারছেন সেটাই বড় নিয়ামত ৷ যদি নিয়ামতের গণনা করতে যান, তাহলে এর কোনো শেষ নেই৷ যদি প্রসংশা করতে চান, তাহলে শেষ করতে পারবেন না ৷ মহান আল্লাহ তা'য়ালা বলেন, 'যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা কর, তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না ৷ (সূরা-ইবরাহিম: ৩৪)


তিনি আরো বলেন, 'আর যমীনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র (হয় কালি), তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না ৷ নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ (সূরা: লুকমান: ২৭) সুতরাং, মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রকৃত মু'মিনের গুণাবলী ৷ আল্লাহর নেয়ামত এতই বেশি যে যার জন্য মহান আল্লাহ তা'য়ালা সূরা রহমানে বার বার উল্লেখ করেছেন যে, 'সুতরাং, তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে?' ৷ একজন মু'মিন কখনো রবের নিয়ামতের ক্ষেত্রে গাফেল হয় না এবং শুকরিয়া আদায়ে বিলম্ব করে না ৷ প্রকৃত মু'মিনগণ আল্লাহর নিয়ামতের শুকরিয়ায় সিজদাবনত হন ৷ আল্লাহ তা'য়ালা আমাদের প্রত্যেকে তাঁর নিয়ামতের যথাযত শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন ৷ আমিন !


লেখক: আবদুর রশীদ

তরুণ লেখক ও প্রাবন্ধিক

সদস্য, বাংলাদেশ নবীন লেখক ফোরাম