ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে ত্রাণ নিয়ে দেবরের সঙ্গে উত্তেজনা, ভাবির মৃত্যু

কক্সবাজারের টেকনাফের দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত পরিবারে দেওয়া ত্রাণ নিয়ে উত্তেজনার জেরে সানজিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন বলে দাবি করেছে পরিবার।


রোববার (২১ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। দেবরের সঙ্গে হাতাহাতিতে মাটিতে ঢলে পড়ে তিনি মারা যান বলে প্রচার পায়। কিন্তু উত্তেজনার কারণে হার্ট অ্যাটাকে তিনি মারা গিয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।


সানজিদা সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়া এলাকার প্রতিবন্ধী নজির আহমদের স্ত্রী।


স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোখায় সেন্টমার্টিন দ্বীপের দুই হাজারের বেশি বসতঘর ভেঙে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছে। শনিবারও ত্রাণ দেওয়া হয়। সেই ত্রাণ নিয়ে একই ঘরের ভেতর থাকা সানজিদা, তার স্বামী ও দেবর নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সানজিদা মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্পিডবোটে সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসালি বিনতে ফয়েজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন।


অপর একটি সূত্র জানায়, ত্রাণ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে দেবর নুরুল ইসলাম ভাবি সানজিদাকে ঘুষি মারেন। এতে সানজিদা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তবে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এটি মোখায় সেন্টমার্টিনে দুইজন মারা যাওয়ার তথ্যের মতো। তারা সবাই একই ঘরে থাকে। শনিবারের দেওয়া ত্রাণ নিয়ে কোনো কারণে উত্তেজনা তৈরি হলে কথা কাটাকাটির একপর্যায়ে সানজিদা মাটিতে লুটে পড়েন বলে জেনেছি। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সানজিদা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্বামী।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ত্রাণ নিয়ে পাবারিবারিক কলোহের পর দেবর-ভাবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জেনেছি। এতে মাটিতে পড়ে যাওয়ার পর অসুস্থ সানজিদা আর উঠতে পারেননি। হৃদরোগে ভুগছিলেন বলেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Tag
আরও খবর