ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জেলার শ্রেষ্ঠ রামুর সাত শিক্ষার্থী

রামু উপজেলার সাত মেধাবী শিক্ষার্থী জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দশটি বিষয়ে কক্সবাজার জেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয় এ সাত শিক্ষার্থী। প্রথমে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এরপর উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়। একই ভাবে দেশ সেরা হতে চায় তারা। স্কুল পর্যায়ে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রামুর ‘শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়’।

জেলার শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীরা হলো, প্রেরণা বড়ুা স্বস্তি, ইশমাম কবির জারিফ, আদিত্য সিকদার প্রিন্স, মু’তাসিম ফুয়াদ, জি এম ফারহান লাবিব আলভী, মোছতাহিনা তাজিন সোবাহ ও মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, পড়ালেখার পাশাপাশি মেধা ও যোগ্যতায় সহপাঠ্যক্রম এবং সাংস্কৃতিক কর্মকান্ডেও জেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছেন রামু সাত শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কক্সবাজার জেলা পর্যায়ে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনে আমরা গর্বিত। বিভাগীয় থেকে জাতীয় পর্যায়েও তারা প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন বলে আমার বিশ্বাস।

জেলার শ্রেষ্ঠ রামুর মেধাবী সাত শিক্ষার্থীকে ও স্কুল পর্যায়ে রামুর ‘শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়’জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষে অভিনন্দন জানিয়েছেন, ইউএনও ফাহমিদা মুস্তফা।

 জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কক্সবাজার জেলা শ্রেষ্ঠ হয়েছেন, নজরুল সংগীতে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রেরণা বড়ুয়া স্বস্তি, দেশাত্মবোধক গান ও লোক সংগীতে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইশমাম কবির জারিফ, ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী আদিত্য সিকদার প্রিন্স একক বিতর্ক প্রতিযোগিতায়, একাদশ শ্রেণির শিক্ষার্থী মু’তাসিম ফুয়াদ ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী জি এম ফারহান লাবিব আলভী ইংরেজি রচনা প্রতিযোগিতায়, মেহেরিন রাহাব্বাত ইপ্সিতা উচ্চাঙ্গ সংগীতে ও লোক সংগীত প্রতিযোগিতায় এবং শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছতাহিনা তাজিন সোবাহ বাংলা কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

গতকাল রবিবার (২১ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ নির্বাচন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল বিবরণীতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর