বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ

লালপুরে বিএনপি নেতার ছেলেকে মাদ্রাসার সভাপতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালপুরে বিএনপি নেতার ছেলেকে মাদ্রাসার সভাপতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার  নেঙ্গপাড়া দারুস সুন্নাত আলিম মাদরাসায় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কর্তৃক ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে ওই মাদরাসার সভাপতি করার ডিও লেটার প্রদানের মাধ্যমে অবৈধভাবে কমিটি করার প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা।
সকালে উপজেলার মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মনোয়ার হোসেন মনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান কমিটির মেয়াদকাল শেষ না হলেও স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল চংধুপইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামানের ছেলে রাসেল আহমেদকে সভাপতি করে ১১ সদস্যের ম্যানেজিং কমিটি করতে ডিও লেটার প্রদান করেছেন। সেই ডিও লেটার দিয়ে মাদরাসার সুপার মোজাম্মেল হক বর্তমান কমিটির সভাপতি ও নির্বাচিত অভিভাবক সদস্যদের কাউকে কিছু না জানিয়ে গোপনে অবৈধভাবে
কমিটি গঠন করেছেন।  তিনি আরো বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন চাই, কিন্তু গোপনে ভোট না দিয়ে বিএনপি নেতাদের পৃষ্টপোষকতা করায় তা এমপি মহোদয়ের নিজ দলের বিরুদ্ধে অবস্থান নেয়ার সামিল।  এমন অপকর্ম রোধে তারা দলীয় প্রধান ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবিলম্বে অৈবধ্য কমিটি বাতিল করে বৈধভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি করার দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির অভিভাবক সদস্য গোলাম হোসেন,  অভিভাবক আলী হোসেনসহ এলাকার প্রতিনিধিরা।
এ বিষয়ে মাদরাসার সুপার মোজাম্মেল হক কমিটি গঠন করার কথা স্বীকার করে জানান, এমপি মহোদয় ডিও লেটারের মাধ্যমে কমিটি করেছেন, তাই আমার কিছু করার নেই।

Tag
আরও খবর


deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১০ ঘন্টা ১৫ মিনিট আগে