আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বাউয়েটে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-05-2023 06:41:42 pm

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে আজ সকাল নয়টায় সামার সেমিস্টার ২০২৩ এ ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.)।


প্রধান অতিথি বলেন, ‘জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা কাজে লাগাতে হবে। এখানে রয়েছে অত্যাধূনিক ল্যাব ও লাইব্রেরি সুবিধা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলি—কর্মকর্তা। ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং সুন্দর ও সুশৃংখল জীবন যাপন করতে হবে।’


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), ইসিই অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, সিইই অনুষদের ডিন এবং বিভাগের প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম, প্রক্টর এবং সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ছাত্র কল্যাণ উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ আল আমিন, অগ্রজ শিক্ষার্থী সিই বিভাগের সাদাত বিন কাশেম খান, নবাগত শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন বিভাগের তাসনিয়া হক ইশিকা এবং ইসিই বিভাগের আজমাইন খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার।


অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরন করে নেয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, শ্রেণিকক্ষ, লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও সেবাকেন্দ্রসমূহ ঘুরিয়ে দেখানো এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সন্ধ্যায় নবীন বরণ ও নবম ব্যাচের বিদায় শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে