অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুরে হত্যার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ


সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে যুবদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।


বৃহস্পতিবার(৪ঠা আগস্ট) সকালে উপজেলার  মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ওয়ালটন প্লাজা এলাকায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।




মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজিবের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখ উপজেলা ও গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফারুক ভূঁইয়া।


বক্তরা বলেন, বিএনপির নেতা কর্মীসহ সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণের অধিকার পুলিশের নেই। পুলিশের মতো রাষ্ট্রীয় বাহিনীর দলীয় আরচণ চলবে না। যদি এমন আচরণ কেউ যদি করতে চান, তাহলে তিনি যেন পুলিশের পোশাক ছেড়ে মুজিব কোর্ট পরিধান করেন। তাহলেই তখন তাদের রাজপথে মোকাবিলা করা হবে। এমন আচরণ ভবিষ্যতে আর হলে যুবজনতা নিয়ে শ্রীপুর উপজেলা যুবদল প্রতিরোধ গড়ে তুলবে।


এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটন,এরশাদ সরকার,মজিবুর রহমান,মাসুদ রানা,মিজানুর  রহমান সুমন,যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুল,উপজেলা যুবদলের সদস্য রোকনুজ্জামান রোকন,এমদাদুল হক প্রধান,সোহাগ সরকার বিপুল, হুমায়ুন কবির মিন্টু,যুবদল নেতা মামুন ফরাজী, নাহিদ আহমেদ ফাহাদ শেখ,জামাল পারভেজ, রাসেল আহমেদ নীল,জুয়েল রানা, সোহেল সরকার, সেলিম আহমেদ, আনোয়ার সরকারসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ।


উল্লেখ্য- গত রোববার বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীর উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। 

Tag
আরও খবর