ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে দুইদিন ব্যাপী বিজিবি-বিজিপি পর্যায়ে বৈঠক চলছে

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি’র) রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কক্সবাজারের টেকনাফের সেন্ট্রাল রিসোর্ট চলছে বলে বিজিবি’র সুত্রে জানা গেছে।


বুধবার(২৪ মে) বেলা ১১ টার দিকে টেকনাফ সেন্ট্রাল রিসোর্টে হলরুমে এই বৈঠক শুরু হয়।


বিজিবি’র সুত্রে জানা যায়,মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি’র) রিজিয়ন কমান্ডার ১নম্বর ব্রিগেডিয়ার জেনারেল তিত লুইং এর নেতৃত্বে ১৬ সদস্যর একটি প্রতিনিধি দল সকালে নৌপথে স্পিড যোগে শাহপরীরদ্বীপ জেটিঘাটে এসে পৌঁছায়।


পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর প্রতিনিধি দলকে বিজিবির পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।পরবর্তীতে প্রতিনিধি দলকে গাড়ি যোগে মেরিন ড্রাইভ সংলগ্ন সেন্ট্রাল রিসোর্টে নিয়ে আসা হয়। এরপর বেলা ১১ টার দিকে সেন্ট্রাল রিসোর্টের হলরুমে বৈঠক শুরু হয়।


এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবির) পক্ষ থেকে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যর প্রতিনিধি দল আলোচনায় অংশ গ্রহণ করেন। দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা গেছে।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমারের বিজিপি এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক টেকনাফের সেন্ট্রাল রিসোর্ট চলছে।

মূলত বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।


উল্লেখ্য, গত বছরের জুন মাসে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবার সেই বৈঠক টেকনাফে হতে যাচ্ছে। এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Tag
আরও খবর