কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

রাত পোহালেই কাকড়াবুনিয়া উপ-নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।


নির্বাচনে চেয়ারম্যান পদে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন। 

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচনী সরঞ্জামসহ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।



নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হল- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম (নৌকা), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নুর মোহাম্মদ মৃধা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া (ঘোড়া), নুরুজ্জামান নিরু (মোটরসাইকেল), কামাল হোসেন (আনারস), মোঃ বাদশা খান (টেলিফোন) ও মোঃ সোহেল হোসেন (চশমা)।



উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাকড়াবুনিয়া উপ-নির্বাচনে মোট ১৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮৫২ জন এবং নারী ভোটার রয়েছে ৭৬৭৭ জন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও সেগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হল- কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 



অন্যান্য কেন্দ্রগুলো হল- পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসমত খাটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যপাশা  সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল জানান, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তাদেরকে সহায়তার জন্য এক প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‍্যাব ও চারটি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়াও প্রায় ৪০০ শত পুলিশ, আনসার-ভিডিপিসহ আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ টিম এবং অন্যান্য ব্যবস্থা রয়েছে। 



আরও খবর