সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

রাজবাড়ীতে ৪০টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর ।


রাজবাড়ী জেলার বিভিন্ন থানার জিডির সূত্র ধরে ৪০টি মোবাইল সেট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (২৫মে ২০২৩ইং) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল সেটগুলো প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। সেই সকল জিডি সূত্র ধরে নিয়মিত কাজ করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। রাজবাড়ী সাইবার ক্রাইম মনিটরিং সেল বিভিন্ন সময় হারিয়ে যাওয়া উক্ত মোবাইল সেটগুলো উদ্ধার করে। 

এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজাউল করিম বলেন, মোবাইল উদ্ধারের কাজটি প্রথমে দায়িত্ব থেকেই করতাম। এখন আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ম্যাসেঞ্জারে নক দিয়ে জিডির কপি দিলে তার হারানো মোবাইল উদ্ধার করে দেই। পুলিশের রুটিন দায়িত্বের পাশাপাশি এ কাজটি করতে আমার ভালো লাগে। এ কাজটি সব সময় করে যেতে চাই।

এদিকে মোবাইল ফোন ফেরত পেয়ে আলমগীর হোসেন বলেন, ২০২২ সালে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপর আমি থানায় জিডি করি। জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে। হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।

গোলাম পঞ্চাতুন নামের আরেকজন বলেন, আমার ফোনটি কুয়াকাটা থেকে হারিয়ে যায়। এরপর অনলাইনে জিডি করে কপি সদর থানাকে দেই। আমি কখনো ভাবতেও পারিনি মোবাইল ফোনটি ফিরে পাব। আজ পুলিশ সুপার আমার হারিয়ে যাওয়া ফোনটি আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি জেলা পুলিশের কাছে কৃতজ্ঞ।

আরও খবর