নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

জবিতে বর্ণিল আয়োজনে শরৎ উৎসব পালন

নৃত‍্য


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  উদ‍্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে পালিত হয় ' শরৎ উৎসব পালন-১৪২৯'।

রবিবার (৪সেপ্টেম্বর) বাংলা ঋতু শরৎ কালের আগমণ উপলক্ষ্যে এ আয়োজন করেন বিবিএ অনুষদের ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


'শুভ্র- নীল শাড়ি পরে, মেঘের ভেলায় ভেসে, শরত এলো শিমুল তুলোয়, কাশফুলের দোলায় নেচে' প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির ঐতিহ্য স্মরণে এবারের বর্ণিল আয়োজন।

 সকাল ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‍্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ডিরেক্টর অধ‍্যাপক মোঃ মিজানুর রহমান।

  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমদের সাংস্কৃতিক যে ঐতিহ্য  সেগুলো আমরা সমুন্নত রাখতে চাই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। এই দেশকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রোগ্রামেও অংশগ্রহণ করতে হবে।


 বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, শরৎ উৎসব অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হয়ে থাকবে। এসব আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক পরিমন্ডল বিস্তৃত  হয়। আমরা আশা করি এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


এসময় বাঙালি ঐতিহ্য স্মরণে বর্ণিল নৃত‍্য,গান,দলীয় নাচে অংশগ্রহণ করেন ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪, ১৫ ও ১৬তম ব‍্যাচের শিক্ষার্থীবৃন্দ । আরও গান পরিবেশন করেন দেশের অন‍্যতম তরুণ ব‍্যান্ড 'আবোল-তাবোল' ব‍্যান্ডের সদস‍্যরা ।

আরও খবর