শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ভাইস চ্যানন্সলর পদক পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন খুবির ৫ জন শিক্ষক ।খুবি উপাচার্য বলেছেন, গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি মনোনিবেশ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ শিক্ষাদান ও জ্ঞান সৃজন করা। গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন হয়। শিক্ষকরা আজ যে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন, এটি তাদের গবেষণা কাজের মূল্যায়ন। মূল্যায়ন মানুষকে কাজের প্রতি উৎসাহিত করে। শুধুমাত্র অ্যাওয়ার্ডপ্রাপ্তরা নন, তাদের দেখে অন্যরাও উৎসাহিত হন। তিনি বলেন, অ্যাওয়ার্ড পাওয়া যেমন প্রশান্তির, তেমনি চ্যালেঞ্জেরও। এই অ্যাওয়ার্ডের মর্যাদা রক্ষা করতে হবে।


তিনি আরও বলেন, শিক্ষা, গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের নিরলস প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষা-গবেষণার ক্ষেত্রে একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। যার ফলে এবছর ইউজিসি থেকে গবেষণাখাতে সাড়ে ৫ কোটি টাকারও বেশি বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থের যথাযথ ব্যবহারের জন্য গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি মনোনিবেশ করতে হবে। নতুন নতুন আইডিয়া খুঁজে বের করে গবেষণা করতে হবে। শিক্ষার্থীদেরও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে হবে। 


আজ ২৫ মে (বৃহস্পতিবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ স্কুলের ৫ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে তিনি ৫০ হাজার টাকার একটি চেক, একটি সনদপত্র ও একটি মেডেল প্রদান করেন।


অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত পরিসংখ্যান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আক্তারুল ইসলাম, জীববিজ্ঞান স্কুলভুক্ত ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মোস্তাফিজুর রহমান, সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তানভীর হুসাইন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং কলা ও মানবিক স্কুলভুক্ত ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদ আলম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।


অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তানভীর হোসেন, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। এসময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত পরিসংখ্যান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আক্তারুল ইসলাম শিক্ষা ছুটিতে থাকায় তাঁর পক্ষে বক্তব্য রাখেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর