দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি: সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2023 12:07:20 pm

বাংলাদেশে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে’ যুক্তরাষ্ট্র নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে, এটাকে ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে দেখছে সংশ্লিষ্ট সব পক্ষ। এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসেনি। 


আওয়ামী লীগ ও বিএনপি-দুই দলই এটিকে একে অন্যের জন্য সতর্কবার্তা বলে প্রচার করছে। এ ছাড়া বিএনপি ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 


রাজনৈতিক দলগুলোর বাইরে সরকারি মহলসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের মধ্যেও একধরনের অস্বস্তি তৈরি হয়েছে। তারা এর প্রভাব কী হতে পারে সেটা বোঝার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। 


বাংলাদেশের নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে বলে কিছুদিন ধরে দেশে গুঞ্জন ছিল। ‘যারা স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না’-সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর এমন গুঞ্জনের বিস্তার ঘটে। 


এমন প্রেক্ষাপটে গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২ (এ) (৩) (সি) (‘৩ সি’) ধারা অনুযায়ী, বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে দেশটির পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসায় বিধিনিষেধ আরোপ করা হবে।


আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং গতকাল আমাদের বিবৃতিতে যা দেখেছেন, তা বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী-সবার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে দেওয়া হয়েছে।


এই ঘোষণার পরদিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দিনের প্রথম ভাগে তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করেন। বিকেলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ। 


তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং গতকাল (বুধবার) আমাদের বিবৃতিতে যা দেখেছেন, তা বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী- সবার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে দেওয়া হয়েছে।’

আরও খবর