প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত জবি সাঈদ বাঁচতে চায়



জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি মো. আবু সাঈদের গত ২৫ ফেব্রুয়ারী হঠাৎ বুকে ব্যাথা করে, সেই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এরপর তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান এবং ঔষধ কিনে খেতে থকেন। কিন্তু তার ব্যাথা না কমায় পরেরদিন মির্ডফোড হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মির্ডফোডের ডাক্তাররা তাকে বলে লিভার, পিত্তথলিতে পাথর, বি ভাইরাস, জন্ডিস হয়েছে।


তারপর থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা চালিয়ে আসছিলেন সাঈদ। তিনি পদ্মা ক্লিনিক হাসপাতালে লিভারের ডাক্তার মবিনের কাছে যান এবং পদ্মা ক্লিনিক হাসপাতালে এক মাস ভর্তি থেকে চিকিৎসা নেন। তার শরীরের কন্ডিশন দিন গেলেই খারাপ এর দিকে গেলে তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডাক্তার দেখান এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ধরা পড়ে ব্লাড ক্যান্সার।


গত চার মাস ধরে তিনি অসুস্থতা অনুভব করলেও রোগ ধরা পড়েনি। সম্প্রতি তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।


জানা যায়, সাঈদকে ৬ মাস পিজি হাসপাতালে থাকতে হবে। ৬টা কেমোথেরাপি নিতে হবে। ৬টা কেমোর মধ্যে ১টি দেওয়া হয়েছে আরো ৫টি দিতে হবে। তাঁর শরীরের অবস্থা খুব দুর্বল এবং শরীর চিকন হয়ে গেছে।


চিকিৎসকরা বলেছেন, তার চিকিৎসায় প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। যা তার নিম্নবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা অসাধ্য।


বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।সাঈদের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সাঈদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিলোসোফি ডিপার্টমেন্টে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন। তার সামান্য আয়েই পুরো সংসার চলে। 


সাঈদের স্ত্রী বলেন, আমার স্বামীর ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। বর্তমানে সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছে। 


তিনি বলেন, নিজের সংসার ঠিকমতো চালাতে পারি না, স্বামীর চিকিৎসা কী করে করব, ভেবে কূল পাই না।আগামীকাল ২৬ মে কেমোথেরাপি দিতে হবে টাকার অভাবে দিতে পারছি না। 


সাঈদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিনি।ব্যক্তিগত জীবনে সাঈদ বিবাহিত এবং দুই জন মেয়ে ও একটি ছেলের বাবা।


সাহায্য পাঠানোর ঠিকানা- অগ্রণী ব্যাংক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, হিসাব নং-০২০০০০১১৮৯৬০৭।


বিকাশ ও নগদ নম্বর: ০১৯২৫৮০৯৪৫৬ (পারসোনাল)।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে