ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে ৩ ঘণ্টার বৈঠক: মিয়ানমার প্রতিনিধি দলের আশ্বাসে সন্তুষ্ট নন রোহিঙ্গারা

সম্ভাব্য প্রত্যাবাসনকে সামনে রেখে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেছে মিয়ানমারের প্রতিনিধি দল। তবে দলটির সদস্যদের দেওয়া আশ্বাসে সন্তুষ্ট নন রোহিঙ্গারা।


বৃহস্পতিবার দুপুরে টেকনাফের জাদিমুড়া শালবাগান ক্যাম্পে দুইশর বেশি রোহিঙ্গার সঙ্গে বৈঠকটি হয়। পরে পৌরসভা জালিয়াপাড়ায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে ট্রলারে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি ফিরে যায়।


এর আগে সকাল ৯টার দিকে বাংলাদেশে আসে দলটি। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছুদ্দৌজাসহ সরকারি কর্মকর্তারা তাঁদের শুভেচ্ছা জানান। মিয়ানমারের দলটির নেতৃত্বে ছিলেন দেশটির মিনিস্ট্রি অব সোশ্যাল অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ। এ ছাড়া ঢাকায় মিয়ানমার অ্যাম্বাসেডরের দুই সদস্যও বৈঠকে অংশ নেন।


বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) মোহাম্মদ মইনুল কবির বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন। কারণ, এটিই একমাত্র স্থায়ী সমাধান। রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমারের দলটি এসেছে। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


তিনি জানান, মিয়ানমারের প্রতিনিধি দলের প্রধান তাঁদের আশ্বস্ত করেছেন, রোহিঙ্গাদের দাবিগুলো এই মুহূর্তেই সব পূরণ করা না গেলেও ভবিষ্যতে পূরণ করা হবে। স্বেচ্ছায় যেসব রোহিঙ্গা মিয়ানমারে যেতে রাজি হবেন তাদের এ আলোচনা শেষে দ্রুত প্রত্যাবাসন করা হবে।


তবে রোহিঙ্গারা প্রতিনিধি দলের আশ্বাসে সন্তুষ্ট নন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন জানান, তাঁরা ফিরে যেতে নিজ দেশ মিয়ানমারের নাগরিকত্ব, ভিটেমাটি ফেরতসহ দেশটির অন্য জনগোষ্ঠীদের মতো চলাচলের স্বাধীনতা দেওয়ার দাবি জানিয়েছেন। জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সেলিম বলেন, সম্প্রতি আমাদের রাখাইন পরিদর্শনের সময় যেসব কথা বলা হয়েছিল এখানে এসেও একই কথা বলেছে মিয়ানমার প্রতিনিধি দল। তাঁরা (মিয়ানমার দল) আমাদের এনবিসি কার্ড দিয়ে সে দেশে ক্যাম্পে নিয়ে যাওয়া কথা বলছেন। কিন্তু এভাবে আমরা যেতে রাজি না।


কক্সবাজারের রোহিঙ্গা নেতা খিন মং বলেন, ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধিরা এসেছিলেন। অনেক রোহিঙ্গা দাবি তুলেছেন নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য। আমরা চাই, সেটি যেন নিশ্চিত করা হয়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে