সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম এর ফেনী ইনফরমেশন সেন্টার এর শুভ উদ্বোধন


অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম এর ফেনী ইনফরমেশন সেন্টার এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকালে ফেনী নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারে ইনফরমেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল চট্রগ্রাম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনানথ এন রাও।


নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান তোফায়েল ইসলাম মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী জেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন- অর রশিদ, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আদনান আহমেদ ও গোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম।


এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন,, দৈনিক স্টার লাইনের সহযোগি সম্পাদক জসীম মাহমুদ, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহাজালাল ভূঞা, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, মোহনা টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ,সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন সহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হানিফ বাবুল,ডিএমডি মাইন উদ্দিন সোহাগ,নির্বাহী পরিচালক নুরুল আমিন হৃদয়, পরিচালক ফয়সল হাছান।


উপস্থিত অতিথিবৃন্দ আধুনিক স্বাস্থ্যসেবায় নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টার এগিয়ে যাবে এবং মানুষের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর