‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 02:51:04 pm

দুদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। শুক্রবার (২৬) মে দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান তিনি। তার এ সফরকে নানা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


বিমানবন্দরে চীনা ভাইস মিনিস্টারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই সান ওয়েইডংয়ের প্রথম ঢাকা সফর।


সফরসূচি অনুযায়ী, শনিবার (২৭ মে) বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে অনুষ্ঠিত হবে। ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।


এ বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও দুদেশের সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।


এফওসিতে অংশ নেওয়া ছাড়াও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন সান ওয়েইডং।


চীন ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে।


রোহিঙ্গা সংকট সমাধানেও চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে। চীনের সহযোগিতায় দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট উদ্যোগ হাতে নিয়েছে। ভাইস মিনিস্টার সান ওয়াইডংয়ের সফরে এ বিষয়েও আলোচনা হতে পারে।


সফরকালে চীনের ভাইস মিনিস্টারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং পদ্মা সেতু পরির্দশন করবেন বলে জানা গেছে।


গত জানুয়ারিতে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাংয়ের ঢাকায় নজিরবিহীন যাত্রাবিরতি এবং গত এপ্রিল মাসে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূতের ঢাকায় ঝটিকা সফরের পর এবার এলেন দেশটির ভাইস মিনিস্টার সান ওয়াইডং।

আরও খবর



deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে