লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

‘সব হারানোর আগে উজাড় করে খেলবে বায়ার্ন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 03:14:18 pm

কয়েক দিন আগেও তারা ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছিল। বুন্দেস লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে তাদের বেশ সুযোগও ছিল। ছিল ফুটবলারদের দারুণ ফর্মও। কিন্তু সেসব ছাপিয়ে একই মৌসুমে সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। 


মূলত মৌসুমের মাঝপথে আভাসবিহীন বৃষ্টির মতো দলটির কোচ ইউলিয়ান নাগালসম্যানকে ছাটাই করা হয়। এরপরই পা ফসকানো শুরু। নতুন কোচ থমাস টুখেলের টুখেলের কোচিংয়ে উল্টো পথে হাঁটছে বায়ার্ন মিউনিখ। সব হারিয়ে তাদের এখন একমাত্র আশা বুন্দেস লিগা। তবে আজকেই (২৭ মে) নির্ধারিত হয়ে যাবে, লিগটির শিরোপা উঠছে কাদের হাতে!


এর আগে টানা ১০টি বুন্দেসলিগার শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এবার সেটিকে ১১তম সংখ্যায় নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সবশেষ রাউন্ডে লাইপজিগের কাছে ৩-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে যায় তারা। ২ পয়েন্টে এগিয়ে এখন শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। যা মূলত শিরোপা থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে বায়ার্নকে।


আজ সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) কোলনের বিপক্ষে খেলবে বায়ার্ন। এই ম্যাচ তাদেরকে শুধু জিতলেই হবে না, ডর্টমুন্ডের যাতে না জিতে সেই আশায়ও থাকতে হবে। ডর্টমুন্ট ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে কোলনের বিপক্ষে বিজয়ী দলটি। তার আগে সংবাদ সম্মেলনে কোচ টুখেল বলেছেন, ‘অন্য দিকে না তাকিয়ে যেকোনো মূল্যে আগে নিজেদের ম্যাচ জিততে চাই। ডর্টমুন্ডের প্রতি আমার কোনো বার্তা নেই। আমাদের নিজেদের কাজ শেষ করতে পারিনি। আমরা বারবার হোঁচট খেয়েছি।‘


তিনি আরও বলেন, ‘আমরা এখন লড়াই শেষ করার চেষ্টা করব এবং সবটা উজাড় করে দেব...আমাদের অন্য ম্যাচের দিকে তাকানোর দরকার নেই। কারণ আমাদের জন্য এটি স্পষ্ট যে, প্রথমে নিজেদের ম্যাচটি জিততে হবে।’


বায়ার্নের একই সময়েই মাইনৎসের বিপক্ষে লড়াইয়ে নামবে ডর্টমুন্ড। ৩৩ ম্যাচের তাদের পয়েন্ট ৭০। এই ম্যাচে জিতলেই শিরোপা উল্লাসে মাতবে দলটি। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৮। গোল পার্থক্যে অবশ্য এগিয়ে আছে তারা।


এর আগে ধারবাহিকভাবে প্রায় সব লিগে নৈপুণ্য দেখানো বায়ার্নের ডাগআউট থেকে আচমকা নাগালসম্যানকে সরিয়ে দেওয়া হয়। ওই সময়ে বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে ভালো অবস্থায় ছিল দলটি। চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপেও ছিল শেষ আটে। কিন্তু অভিজ্ঞ হলেও আরেক জার্মান কোচ টুখেল আসার পর মিউনিখের ক্লাবটি সেই ছন্দ হারিয়ে ফেলে।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৬ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে