বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

সুনামগঞ্জের প্রতিভাবান ৪ যুবকের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে

 বৃহস্পতিবার বিকাল ৪:০০ঘটিকায় ইউনিয়নের খালপাড়ের মাঠে অনুষ্টীতব্য ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়।


ফাইনাল খেলার নির্দিষ্ট সময় গোল শুন্য থাকার কারণে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।ফলাফল শক্তিশালী সিলেট ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক খালপাড় একতা স্পোর্টিং ক্লাব।


পরে এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন,রানার্সআপ ও অন্যান্যদেরকে পুরষ্কৃত করা হয়।পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইকুমের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদ নূর আহমদের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।


চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেওয়ার পূর্বে মন্ত্রী মহোদয় আয়োজক ও সুবিশাল আয়োজনের প্রশংসা করে বলেন,গ্রাম পর্যায়েও ফুটবল একটি জনপ্রিয় খেলা।খেলাধুলা মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটায়,নেতৃত্ব মানতে শেখায়,শারীরিকভাবে সক্ষম হয়ে গড়ে উঠতে সহযোগিতা করে,এবং সচ্চরিত্রবান হতে সাহায্য করে।সমাজ তরুণদের দ্বারা যেনো উপকৃত হয়।আমাদের বেড়ে উঠা সমাজটা যেনো কারো ক্ষতির কারন না হয়।এইরকম সুশৃঙ্খল একটা টুর্নামেন্ট থেকে যেনো অন্যান্য অঞ্চলগুলো উৎসাহিত হয়ে একইভাবে খেলাধূলার আয়োজন করে সেই কামনা করি।এতে আমাদের সহযোগিতা থাকবে।


এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-পুলিশ সুপার এহসান শাহ্,শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামান চৌধুরী,সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন,, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, ইতালির -মিলান আওয়ামী লীগের সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রথম পুরুষ্কার দাতা-মোস্তাকিন মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-দিলদার হোসেন দিলিপ, পূর্ব বীরগাঁও ইউনিয়নের মুরব্বি ও শালিস ব্যক্তিত্ব-আরজুমান আলী, হাজী-তৈফুর রহমান, নূর জালাল করিম, মিজানুর রহমান, নায়েব আলী, মুজিবুর রহমান সুমল, আহমেদুল কবির সেমুয়েল, সাদিকুল ইসলাম, ফাজিল নূর, ওয়াসীম রায়মন,সমাজকর্মী-মিন্টু মিয়া,তোফায়েল আহমদ,তুজায়েল আহমদ তুজু,এনামুল হক,মুহিবুর রহমান মইতুর,মনিরুজ্জামান মনির,সাবেক ফুটবলার-মিসবাউর রহমান মিসা,ফারেজ আহমেদ প্রমুখ।


সুবিশাল এই আয়োজনের উদ্যেক্তা-বাবরুল নাহিদ,সাদিকুর রহমান,শহীদনুর আহমেদ,সুয়েব আহমেদ-বলেন,পাড়ার তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ,শালিস ব্যক্তিত্বের অক্লান্ত পরিশ্রম ও সকল ধরনের সহযোগিতা না পেলে হয়তো আমাদের আয়োজন সফলতার মুখ দেখতো না।আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে কামনা করি।

আরও খবর




6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে