ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় বিপন্ন প্রজাতির চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

উখিয়ায় টেকসই বন ও জীবিকা প্রকল্পের বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। রবিবার(২৮ মে) দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের রাজাপালং মধুরছড়া এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।


বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়ায় সুফল প্রকল্পের ২০২২-২৩ অর্থবছরের এবারে ৫০ হেক্টর সংরক্ষিত বনভূমিতে বিরল ও বিপন্ন প্রজাতির ১লাখ ২৫হাজার চারা রোপণ করা হবে। তাছাড়া দোছড়ি বিট,থাইংখালী সহ উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমি সবুজায়ন করার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বনবিভাগ।


রবিবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী রাজাপালং মধুরছড়া ও ফলিয়াপাড়া সংরক্ষিত বনভূমি ঘুরে দেখেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। এসময় কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম, সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান,উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উপস্থিত ছিলেন।


পরে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষ্যে সংরক্ষিত বনভূমিতে বিরল ও বিপন্ন প্রজাতির বুদ্ধ নারিকেল গাছের চারা রোপণ করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক। এরপর কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক একটি করে চারা রোপণ করেন। পরে বনে সবুজায়নের সকল প্রকল্পের খোঁজ নেন তিনি। এসময় উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে সামাজিক বনায়ন,সুফল প্রকল্প সহ বনবিভাগের বিভিন্ন কার্যক্রম চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কে অবগত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা।


বৃক্ষরোপণ উদ্বোধন শেষে দুপুর ১টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন প্রতিনিধিবৃন্দ। বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চ্যালেন আই’র স্টাফ রিপোর্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও অন্যান্যরা।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে