ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে বাসচাপায় আহত সহপাঠীর মৃত্যুর খবরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় গুরুতর আহত রাকিবের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।


সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী।


পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা।


এরপর পরিবহন শ্রমিক প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে উপজেলা প্রশাসন।


দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।


রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী রাকিব।


তাকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খিষ্ট্রান হাসপাতালে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


রাকিব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।


তার মৃত্যুর খবরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এ সময় তারা রাকিবের মৃত্যুর ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, কলেজ গেট সড়কে গতিরোধক তৈরিসহ কয়েকটি দাবি তুলে ধরেন।


খবর পেয়ে দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ও থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ও স্থানীয় ইউপি চেযারম্যান হাসানুল ইসলাম আদর ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।


পরে পরিবহন শ্রমিকদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে বসেন ইউএনও।


ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘শিক্ষার্থী নিহতের ঘটনাটি খুবই বেদনাদায়ক। দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়েছি। কলেজে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেছি। আশা করছি তাদের দাবি বাস্তবায়ন হবে।’

Tag
আরও খবর