চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



নোয়াখালীর চাটখিলে হজ্ব যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্ব ট্রাভেল এজেন্সি “ডিয়ার ছোয়াদ হজ্ব ইন্টারন্যাশনাল” এর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৯ মে ) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টের হল রুমে এই হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


ডিয়ার ছোয়াদ ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত উল্লাহ'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ডিয়ার ছোয়াদ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবু জায়েদুল আমিন টিপু । 


উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএম এর সভাপতি ডাঃ এম এ নোমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কড়িহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান, চাটখিল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসুম বিল্লাহ, জামেয়া ওসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতী হারুনুর রশিদ, ডিয়ার ছোয়াদ হজ্ব ইন্টারন্যাশনাল এর হজ্ব পরিচালক মাওলানা রহমত উল্লাহ, চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, মাওলানা মুকবুল আহমেদ, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাদেক, হজ্ব পরিচালক মাওলানা আব্দুল আজিম, ইমাম উদ্দিন নাঈম প্রমুখ।


কর্মশালায় হজ্জ যাত্রীদের হজ্ব পালন কালীন বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। হজ্ব যাত্রীরা জানান, হজ্বের আগে এই প্রশিক্ষণ তাদের নির্ভুল ও সহীহ সুদ্ধভাবে হজ্বের ফরজ ও সুন্নাত গুলো পালনে সাহায্য করবে।


আরও খবর