ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।


গাজীপুরের শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে "তামাক নয় খাদ্য ফলান"স্লোগানে মাদকের কর বৃদ্ধি,ই-সিগারেট নিষিদ্ধকরণ,তামাক চাষ নিয়ন্ত্রণে দাবিতে অবস্থান কর্মসূচী,

 র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বুধবার(৩১ মে)বেলা ১১টাই উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাজ ও মানবোন্নয়ন সংস্থার( সমাজ) আয়োজনে গাজীপুর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন স্কুলের সহযোগিতায় আশপাশের বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচী গুলো অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় সমাজ এর পরিচালক ও বাঁশবাড়ী আর্দশ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মো.সানোয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবর। 


এ সময় তিনি বলেন,

তামাক মারাত্মক এক মরণব্যাধি যা সেবনে যেকোনো বয়সের মানুষের মৃত্যু ঘটতে পারে। তামাক বা যে কোন মাদক মানুষকে পরিবার থেকে দূরে ঠেলে দেয়।


 তিনি আরও বলেন,আমি জীবনে এক দিনেও বিড়ি, তামাকসহ কোনো মাদকদ্রব্য সেবন করিনি। ফলে এখনো আমার ফুসফুস ও হার্টে কোন প্রকার সমস্যা দেখা দেয়নি।এখানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে সমগ্র ইউপিতে যত বিদ্যালয় রয়েছে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অভিভাবকদের আহ্বান করছি আপনাদের আমাদের সন্তানেরা যেন কোনো প্রকার তামাকসহ মাদক গ্রহণে আসক্ত হতে না পারে সে বিষয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের এলাকায় আপনাদের মহল্লায় যারা মাদক সেবন ও ব্যবসা করে তাদের ধরিয়ে দিবেন আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। 



 এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সদস্য মো.মিজানুর রহমান বাচ্চু,২ নং ওয়ার্ডের সদস্য মো. ইয়ার মাহমুদ, সংরক্ষিত মহিলা সদস্য মিনারা নাজমুল,১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো.নজরুল ইসলাম, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম বিএসসি, আলহাজ্ব হাফেজ মো. আবু নাসের, নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী মো. রুহুল আমিন, বাঁশ বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ খোরশেদ আলম, গাজীপুর নব জাগরণ যুব উন্নয়ন ছাত্র সংঘের  সাবেক সভাপতি মো.রহিম ফকির,

গাজীপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.সাইফুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা ।



Tag
আরও খবর