লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

নারী আম্পায়ার জেসিকে শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2023 11:33:31 pm

আগামী ১০ জুন থেকে হংকংয়ে শুরু হচ্ছে নারী ইমার্জিং এশিয়া কাপ। আর এবারের আসরে আম্পায়ার হিসেবে বাংলাদেশ থেকে থাকবেন সাথিরা জাকির জেসি। জাতীয় দলের সাবেক নারী এই ক্রিকেটারের এমন অর্জনে অন্যদের মতো শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 


বুধবার (৩১ মে) মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন জেসি। এ সময় তিনি বলেন, 'এখন পর্যন্ত ওর (সাকিব) সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। কারণ আমাদের নিজেদেরও খেলা চলছে। সে কারণে কারো সঙ্গেই সেভাবে কথা বলা হচ্ছে না। যেহেতু একদিন পরপরই খেলা। এখন পর্যন্ত কোনো কথা হয়নি কিন্তু আমরা সবাই যে গ্রুপে আছি সেখানে অভিনন্দন জানিয়েছে সবাই। সেখানে সাকিবও আছে। সাকিবও উইশ করেছে। তবে আলাদাভাবে আমাদের কথা হয়নি।'


এশিয়া কাপে সুযোগ পেয়ে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন জেসি, 'প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে। বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাইকেও। তারা অনেক সাহায্য করেছেন। বিসিবিরও একটা ইচ্ছা ছিল, আইসিসির সব ইভেন্টে নারী আম্পায়াররা আছে। সেখানে আমরা পিছিয়ে ছিলাম। গতবার যখন এশিয়া কাপ বাংলাদেশে হলো বিসিবিও মিস করেছে এবং আমরাও মিস করেছি যে আমাদের কোনো নারী আম্পায়ার নেই। সেখান থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা যে কঠোর পরিশ্রম করি এবং এখানে আসতে পারি। বিসিবিও আমাদের তৈরি করেছে।'


আম্পায়ার হয়েও এখনো নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছেন জেসি, 'গত এক দেড় বছরে প্রায় ৫০-৬০টার বেশি ম্যাচ পরিচালনা করেছি। আমি যদি নিজের কথা বলি, ১১-১২টা লঙ্গার ভার্সন ম্যাচ আমি পরিচালনা করেছি। শুধু তো গেলেই হবে না ভালো করে জানতে হবে। এজন্য আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে। এখনও আমাকে নিয়মিত ক্লাস করানো হচ্ছে। ক্রিকেটের আইন নিয়ে, টিভি আম্পায়ারিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে। যেটা আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই। যেটা এশিয়া কাপে গিয়ে আমাদের করতে হবে। এই ক্লাসগুলো এখনও করছি।'

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৬ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে