সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

বাজারে আসছে আইফোন ১৪!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 11:48:27 pm

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


আইফোন ১৪ সিরিজ বাজারে মিলবে চলতি বছর সেপ্টেম্বর মাসেই। আগামী ৭ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৪ সিরিজটি জনসমক্ষে আনা হবে। এই বিষয়ে এখনো সিলমোহর দিয়ে অ্যাপল কর্তৃপক্ষের তরফে একটি টুইট করা হয়েছে। নেটমাধ্যমে অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখতে পারবেন গ্রাহকরা।


৭ তারিখের অনুষ্ঠানে আইফোন ১৪-র পাশাপাশি অ্যাপল ওয়াচের অষ্টম জেনারেশনের প্রথম ঝলকও প্রকাশ্যে আসতে পারে। আইফোনের এই সিরিজের আইফোন ১৪ ভ্যানিলা মডেল ছাড়াও প্রকাশ্যে আসতে পারে আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।


এর মধ্যে আইফোন ১৪ প্রো মডেলের সম্ভাব্য স্টোরেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগে শোনা গিয়েছিল, এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে এ বার শোনা যাচ্ছে, আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও ১২৮ জিবি স্টোরেজ থাকবে।


আইফোন ১৪ সিরিজে নতুন কী কী থাকতে পারে?


১) আইফোন ১৩ সিরিজ বেরোনোর পর থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছিল। শোনা যাচ্ছে, এই সিরিজে ‘মিনি’ মডেল বাতিল করতে চলেছেন অ্যাপল কর্তৃপক্ষ। তার পরিবর্তেই আসতে চলেছে আইফোন ১৪ ম্যাক্স মডেল।


২) আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট।


৩) আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন থাকতে পারে। অন্য দিকে, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা।


৪) আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম থাকতে পারে। আইফোন ১৩ সিরিজের চেয়ে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।


৫) আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে অ্যান্ড্রয়েড ফোনের মতো পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।


৬) উন্নত মানের ব্যাটারি থাকবে আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৪৭ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৬৭ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৫৩ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৬৫ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে