ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

যেভাবে চিনবেন ভুয়া অ্যাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2025 11:56:37 am

স্মার্টফোন ব্যবহারের অধিকাংশ সুযোগ-সুবিধাই পেয়ে থাকি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। তবে প্রায়ই আমরা আসল অ্যাপ চিনতে না পারায় ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। যার ফলে ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। যা অনেক সময় খুব নেতিবাচক একটা প্রভাব ফেলে আমাদের জীবনে। 

অ্যানড্রয়েড এই মুহূর্তে বিশ্বের সব থেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। যে কোনো অ্যানড্রয়েড ডিভাইসে প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ডাউনলোড করা যায়। ভুয়া অ্যাপ স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে অকারণে বিজ্ঞাপন দেখিয়ে রোজগার করে। এছাড়া ভুয়া অ্যাপের মাধ্যমে স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি অনেক সময় অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। প্লে স্টোরে এখন ভুয়া অ্যাপের ছড়াছড়ি। গুগল প্লে স্টোরে ভুয়া অ্যাপ চিনবেন কীভাবে? দেখে নিন।


ভুয়া অ্যাপ চিনবেন যেভাবে



  1. গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সব কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপ রিভিউ এবং রেটিং পড়ুন। যে কোনো বৈধ অ্যাপে সাধারণত ভালো রিভিউ এবং বেশি রেটিং থাকে।
  2. ডাউনলোডের সংখ্যা দেখেও অ্যাপটি সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ বেশি ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়া হওয়ার সম্ভাবনা কম।
  3. যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনো ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সে ক্ষেত্রে সতর্ক হতে হবে।
  4. অ্যাপটির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না সেটা দেখে নিন।
  5. কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন, আপনি অফিশিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।
  6. গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করুন। অজানা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না।
আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬০ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮০ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৬ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে