ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-স্লোাগানে উত্তাল মৌলভীবাজার

মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি


ফিলিস্তিনের গাজা ভূখন্ডে একের পর এক বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মৌলভীবাজার জেলাজুড়ে পালিত হয়েছে ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচি। 

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই মৌলভীবাজার শহরসহ জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, বড়লেখা এবং অন্যান্য উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল ছিল। 

এতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন ছাত্রজনতাসহ সর্বস্তরের সাধারণ মানুষ।  

বেলা ২টায় জেলার শ্রীমঙ্গল শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে মুসল্লিরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন’, ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে,’ ‘নতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি চৌমুহনা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে চৌমুহনা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও ঘন্টাব্যাপী ধর্মঘট কর্মসূচি পালন করেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ তাওহিদি জনতা। এসময় নানান প্ল্যাকার্ডে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

এদিকে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব চত্বরের সামনে বেলা ৩টায় সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও শহরের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মাওলানা এহসান জাকারিয়ার আহবানে অনুষ্ঠিত 'মার্চ ফর ফিলিস্তিন' কর্মসূচির সমাবেশেটি জাকারিয়া ইমন ও রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা আহমদ আফজল হামিদি বর্ণভী, মাওলানা আহমদ বিলাল প্রমুখ।

এছাড়া শহরে মৌলভীবাজার উলামা মাশায়েখসহ বিভিন্ন সংগঠনের ব্যানারেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শ্রীমঙ্গলের সমাবশে বক্তব্য দেন ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সদস্য মাহমুদুল হাসান নাইম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার  জেলার প্রশিক্ষণ সম্পাদক  মোঃ মোজাহিদল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, সর্বস্তরেরর ছাত্র জনতার পক্ষে হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মুফতি শেখ শিব্বির আহমদ, খালেদ আহমদ,  মাওলানা  সোহাইল আহমদ, এম রহিম নোমানী, মাওলানা আয়েত আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিটি বিবেকবান মানুষের উচিত প্রতিবাদে শামিল হওয়া। আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম  দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরায়েল। অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এই গণহত্যার প্রতিবাদ করার আহান জানিয়ে বাংলাদেশ সরকারকে ফিলিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান তারা।

বক্তারা আরও বলেন, আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই, অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান তারা।


আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে