রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

আঞ্চলিক ছয় দেশকে সতর্কতা জারি করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-04-2025 06:30:51 pm

যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলা বা আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে আঞ্চলিক ছয়টি দেশকে সতর্ক করেছে ইরান। রোববার (০৭ এপ্রিল) তেহরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে ছয়টি প্রতিবেশী দেশকে। নিজেদের আকাশসীমা বা অঞ্চল ব্যবহারের অনুমতি দেয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যে কোনও ধরনের সমর্থন শত্রুতামূলক কাজ হিসাবে বিবেচনা করবে ইরান।


প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনকে সতর্ক করে দিয়ে ইতোমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ইরান। তেহরানের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনও সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য ‘‘গুরুতর পরিণতি’’ ডেকে আনতে পারে।


তেহরান ও ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ সতর্কতা জারি করা হয়েছে। যদিও ইরান সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই কর্মকর্তা বলেছেন, তেহরান দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।


রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে পরোক্ষ কূটনীতিকে ওয়াশিংটনের অবমূল্যায়নের উপায় হিসাবে দেখছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ব্যাক চ্যানেলে আলোচনা করা হলে তা উভয়পক্ষকে প্রকাশ্য প্রতিশ্রুতি ব্যতিরেকে সতর্কতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়।


ইরানের এ সতর্কতার বিষয়ে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।সূত্র: রয়টার্স।

আরও খবর