জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

ইসলামপুরে কোরবানি গরুর লাথিতে আহত ১৫


জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানি দেওয়ার সময় গরুর লাথি এবং ছুরিকাঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। কোরবানি দেওয়ার সময় কেউ গরুর লাথিতে আহত হয়েছেন। আবার কেউ কেউ ধারালো ছুরি ব্যবহারের সময় অসাবধানতায় আহত হন। 

আজ শনিবার (৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে কোরবানি দিতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানি গরু জবাই করার সময় গরুর লাথিতে এবং ছুরিকাঘাতে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। 

আহতদের মধ্যে অনেকেই ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী এলাকার ইকবাল হোসেন (৩০) বলেন, 'কোরবানি দেওয়ার সময় গরু লাফিয়ে উঠে। এসময় গরুর লাথিতে আমার ডান হাতের মাঝের আঙুল ভেঙে যায়।'

ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহুলা গ্রামের ইলিয়াস (২৮) বলেন, 'কোরবানি গরুর গোসত কাটার সময় ছুরির ফাঁকে পড়ে আমার বাম হাতের কব্জির কিছু অংশ কেটে যায়।'

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল হোসেন বলেন, 'কোরবানি দেওয়ার সময় গরুর লাথি খেয়ে এবং ছুরিকাঘাতে ১২ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের কারোই শারীরিক অবস্থা গুরুতর নয়।'


আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৭ ঘন্টা ৪ মিনিট আগে