‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

ইউটিউবের নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2025 06:22:46 am

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব। বিভিন্ন ধরণের ভিডিও পাওয়া যায় এই প্লাটফর্মে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের আয়ের মাধ্যম এখন ইউটিউব। তবে এই প্ল্যাটফর্মে ভিডিও দেখতে শুরু করলে তার মধ্যে দু-তিনটা বিজ্ঞাপন চলে আসে। এতে বিরক্ত হোন ব্যবহারকারীরা। তাই যারা বিজ্ঞাপন দেখতে চান না, তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তির উপায় নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব।


প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এর প্রতিবেদন থেকে জানা গেছে, এবার অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম আনছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যা দেবে অ্যাড-ফ্রি কনটেন্ট, অথচ ইউটিউব মিউজিকের মতো কোনো খরচ ছাড়াই! খুব শিগগির ইউটিউব ফেরাতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যেখানে সম্পূর্ণ বিজ্ঞাপন ফ্রি ভিডিও উপভোগ করতে পারবেন।


তবে এই প্ল্যানে আপনি দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দেখা যাবে। আপাতত অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে ফিচার শুরু হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে এই প্ল্যান বাজারে আনছে। তবে আগামীতে ধীরে ধীরে বাকি দেশগুলোতে শুরু হয়ে যাবে পরিষেবা। ২০২৩ সালের অক্টোবরে প্রিমিয়াম লাইট প্ল্যানে বেশ সাড়া ফেলেছিল ইউটিউব। এবার সেটাই ফিরতে চলেছে নতুনভাবে।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইউটিউব চাইছে নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে। ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, তারা যা উপার্জন করেন ভবিষ্যতে সেই অঙ্কও বাড়াতে চায় ইউটিউব।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৬ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে