ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রাজাপালং এর পূর্ব দরগাহ বিল দক্ষিণপাড়া ইফতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন -চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগা বিল দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। ।

শুক্রবার ( ২জুন)জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ শত শত মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সৈয়দ আকবর মেম্বার। স্থানীয় 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাতা সদস্য সাবেক ছাত্রনেতা শাহজাহান মুন্সীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন দরগা বিল এলাকার মানুষদের আমার পরিবারের সদস্য মনে করি এই মাদ্রাসা নিজ প্রতিষ্ঠানে হিসেবে এখানে যা যা প্রয়োজন বা অপূরণ রয়েছে অতীতে তা পূরণ করে আসছি। তাই ২০২৩-২৪অর্থবছরের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবচেয়ে বড় বাজেট ৩০ লাখ টাকা এখানে বরাদ্দ দেওয়া হয়। যা অতীতে কেউ চিন্তাও করেনি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির উখিয়ার উপ-সহকারী প্রকৌশলী সোহরাব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আদর্শবান ও নিষ্ঠাপরায়ন শিক্ষক ফজলুল করিম, স্থানীয় প্রবীণ মুরব্বি হাজী জালাল আহমদ, হাজি নাজির হোসেন, মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার মাওলানা সুলতান আহমদ, প্রবীণ ব্যক্তি আবুল হোছন মুন্সি, উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মহিউদ্দিন জয় প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শিক্ষক ও এডভোকেট এটিএম রশিদ, সুশাসনের জন্য নাগরিক সুজন উখিয়ার সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার,উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিআরডিবি উখিয়ার চেয়ারম্যান মুফিজ কন্ট্রাক্টর, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক ভান্ডারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে বক্তৃতায় বলা হয় জাহাঙ্গীর কবির চৌধুরী ইতিপূর্বে পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা এবং ব্যক্তিগতভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পোশাক, বাউন্ডারি ওয়ালের জন্য নগদ অর্থ সহ অনেক সহায়তা করেন এছাড়া তার বড় ভাই কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী ও জেলা পরিষদ থেকে ১লাখ টাকার অনুদান বরাদ্দ দেন। তাদের আন্তরিক সহযোগিতার কারণে বর্তমানে মসজিদ ও মাদ্রাসার শিক্ষাসহ সার্বিক সুন্দর পরিবেশ বিরাজ করছে। তাদের প্রতি মাদ্রাসা ও মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্যদের মসজিদ-মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং মোনাজাত করা হয়।

Tag
আরও খবর