সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের উন্নয়নে ১৮ হাজার ১৭৪ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত প্রস্তাবিত বাজেটে কক্সবাজার জেলার ছোট-বড় ১৯টি প্রকল্পের জন্য ১৮ হাজার ১৭৪ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গতবারের মতো এবারের বাজেটেও সরকারের তিন মেগা প্রকল্প মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও দোহাজারী-গুমধুম রেললাইন প্রকল্প অগ্রাধিকার পেয়েছে।

‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে গত বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।



কক্সবাজার জেলায় বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর মধ্যে- বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণায়ের তিনটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, রেলপথ মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চারটি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু’টি, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি দুটি, মৎ্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্প রয়েছে।

বাজেটে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ার তিন প্রকল্পে ৯ হাজার ১০১ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে মাতারবাড়িতে নির্মিত ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্পের জন্য ৮৯৪৭ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জাপানের উন্নয়ন সংস্থা (জাইকা’র) সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)।

এছাড়া মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে নির্মিত ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইপ প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

অপরদিকে বিদ্যুৎ বিভাগের অধীনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পে ৪৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

ঘোষিত বাজেটে সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে মহেশখালী, ও টেকনাফের তিন প্রকল্পে বরাদ্দ রাখা রয়েছে ৬ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সারবাং ও জালিয়ার দ্বীপ) অংশের জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রকল্পে ১৮৭৫ কোটি ২৫ লাখ টাকা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশ) ২৬৭৬ কোটি ১০ লাখ টাকা, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প (সড়ক ও জনপথ অধিদপ্তর অংশ) ১৬৮৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪০০ কোটি টাকা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চার প্রকল্পে ৭৮০ কোটি ৬৮ টাকাটাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ সওজ অংশের প্রকল্পে ১১০ কোটি ৬৮ লাখ টাকা, কক্সবাজার-টেকনাফ সড়ক (এন-১) উন্নয়ন প্রকল্পে ১৭০ কোটি টাকা, পেকুয়ার একতাবাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণে ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই প্রকল্পে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমে জরুরি সহায়তা প্রকল্পে ২৯০ কোটি টাকা, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্পে ১৪৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ‘কক্সবাজারের মহাপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সমীক্ষা প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার-মিয়ানমার সীমান্ত এলাকার নিরাপত্তা উন্নতকরণে উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারগুলো (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন ৫০ কোটি টাকা।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে দুই প্রকল্পে কক্সবাজারে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে ৩০ কোটি টাকা এবং কক্সবাজারের সবুজ বেষ্টনী সৃজন ও প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুই প্রকল্পে কক্সবাজার সদরের খুরুশকুলে শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে ২৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Tag
আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে