সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোমস্তাপুরে কৃষক পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরুস্কার বিতরণ করা হয়েছে।


রবিবার (৪ জুন) দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  ড. পলাশ সরকারে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজশাহী অঞ্চল, রাজশাহীর মোঃ শামছুল ওয়াদুদ, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আতিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শামীম ইকবাল,  

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ মাসুদ আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চাঁপাইনবাবগঞ্জ মোসাঃ রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বুলবুল আহমেদ,  ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী ও গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমূখ।

উক্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর তিন উপজেলার প্রায় শতাধিক সফল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকারী কৃষক-কৃষাণী অংশ নেন।


এতে সফল তেল জাতীয় ফসলের উৎপাদন কারী কৃষক ও কৃষাণী মধ্যে থেকে ৫ জন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।

Tag
আরও খবর