ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

ইসলামপুরে আইএইচটির ছাত্রাবাসে গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক গ্রহণের সরঞ্জাম, মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপনকৃত গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে আইএইচটির কর্তৃপক্ষ।

আইএইচটির সূত্র জানা যায়, আইএইচটির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলামকে তদন্ত টিমের প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রভাষক ডাক্তার শাহ মো. মোখলেছুর রহমান, প্রভাষক ডাক্তার মালিহা মালবিকা মিমু, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ছানোয়ার হোসেন এবং মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মেসি) মো. রবিউল ইসলাম।

রোববার (৪ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,  নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা।
ক্যাম্পাস ও ছাত্রাবাসের ভিতরে স্বাভাবিক ভাবেই শিক্ষার্থীরা তাদের কার্যক্রম করে যাচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে আইএইচটির পঞ্চম ব্যাচের প্রথম বর্ষের ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রিফাত আহমেদ ফারাজির নেতৃত্বে একদল বহিরাগত ছেলে ছাত্রাবাসের ৩২০ নম্বর কক্ষে ঢুকে মাদক সেবন করতে থাকে। এতে কক্ষে অবস্থানরত জীবন মিয়া প্রতিবাদ করলে তাকে মারধোর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় জুরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাত ৮টার দিকে ইসলামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ১১টার দিকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বের একদল সদস্য গভীর রাতভর অভিযান চালায় ছাত্রাবাসে। এ সময় ১টি মোটরসাইকেলসহ ছাত্রাবাসের ৩২০ ও ২১৪ নম্বর কক্ষ থেকে মাদক গ্রহণের সরঞ্জাম, ৭টি মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপনকৃত একটি ছোট্ট গাঁজা গাছ উদ্ধার করে তাঁরা। এ ব্যাপারে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, 'ছাত্রাবাসের কক্ষ থেকে মাদক গ্রহণের সরঞ্জামসহ মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপনকৃত একটি ছোট্ট গাঁজা গাছ উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ইতিমধ্যে  আমরা একটি তদন্ত টিম গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

তদন্ত কমিটির সদস্য প্রভাষক ডাক্তার শাহ মো. মোখলেছুর রহমান বলেন, 'ইতিমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত শেষে কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জামা দেওয়া হবে।'

আরও খবর