আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পদ্মানদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা, চাক পাড়া, খারিজাগাঁতি ও মোল্লাপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদ্মানদীর ভাঙ্গন হতে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

আজ মঙ্গলবার  সকালে প্রচন্ড বৃষ্টি কে উপক্ষা করে পদ্মানদী তীরবর্তী গ্রাম রক্ষায় বাধ নির্মানের দাবিতে উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় রাজশাহী-চাপাই মহাসড়কে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড,ফেস্টুন ও ব্যানার নিয়ে ছাত্র,শিক্ষক, কৃষক,মজুরসহ সর্বস্তরের ভুক্তভোগী এলাকাবাসী এ মানব বন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী দাবি জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার প্রবল ভাঙ্গনে কৃষি আবাদিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, আমবাগান, কলা বাগানসহ অসংখ্যা ঘরবাড়ী বিলিন হয়ে গেছে। গত ৬ বছর থেকে লাগাতার ভাঙ্গনে নদী গর্ভে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা এলাকার ফসলি জমি, আম বাগান, ঘরবাড়ী । হুমকির মুখে রয়েছে বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এলাকার মানুষ ঘরবাড়ী হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও ভাঙ্গন রোধে নেই কোন কার্যকারী পদক্ষেপ। পদ্মায় পনি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গন কবলিত এলাকায় শুরু হয়েছে আবারো ভাঙ্গোন। বাঁধ না দিলে পুরে এলাকা পদ্মায় বিলিন হয়ে যাবে।

উল্লেখ্য যে, গত বছরও বষা মৌসুমে প্রমত্ত পদ্ধা পাড়ে প্রচন্ড নদী ভাঙ্গনে আবাদী জমি, বাগান ঘরবাড়ী বিলিন হতে থাকলে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ এবং বালির বস্তা ফেলে। গত বছর ভাঙ্গন কবলিত এলাকা উপজেলা প্রশাসন, জন প্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করলেও নদীর তীর রক্ষা বাঁধের কোন ব্যাবস্থা করেনি বলে ভুক্তভোগী এলাকাবাসীর দাবী।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললে জানা যায় তারা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ের নিকট চাহিদা দিলেও এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করতে পারছেন না।


Tag
আরও খবর