ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার উদ্যোগে ৩ জুন বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. একরামুল হুদার সঞ্চালনায় জরুরী সভা সম্পন্ন হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলমান কক্সবাজার পৌরসভার মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী।

এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শম্ভুনাথ চক্রবর্তী, নুর আল হেলাল, এড. রিয়াজ উদ্দিন আহমদ, এম.ওসমান সরওয়ার আলম চৌধুরী, মোরশেদ হোসেন তানিম, বাবু তপন মল্লিক, শওকত আলম,স্বপন শর্মা রনি, আবুল হোসেন, হাসান ইকবাল রিপন, সরওয়ার আলম, আবু ফয়েজ শহিদুল্লাহ, নুরুল কবির, জাহাঙ্গীর আলম, শওকত ইকবাল মুরাদ, আবদুল্লাহ বিদ্যুৎ, জয়নাল হাজারী, আবদুল কাদের।

সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার সমুদ্র নগরী কক্সবাজারকে ফুলে ফলে সজ্জিত করেছে। কক্সবাজারের রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো অভূতপূর্ব পরিবর্তন হয়। পুরো কক্সবাজারে কোটি কোটি টাকার মেঘা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য চলমান পৌরসভা নির্বাচনে নৌকার বিকল্প নেই।

স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক কর্মীকে নৌকা প্রতীককে বিজয় লাভ করার জন্য নিরলস ভাবে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে পরাজিত হলে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন কর্মকান্ডে দারুণ ব্যাঘাত ঘটবে তাই সকলকে নৌকা বিজয়ের জন্য একযোগে কাজ করতে হবে।

মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমি পরিক্ষীত মানুষ,দীর্ঘদিন পৌরবাসীকে সেবা দিয়েছি। আবার সুযোগ পেলে কক্সবাজার পৌরসভাকে মেঘা সিটিতে পরিণত করব।

Tag
আরও খবর