সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহিরপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন এর একতা বাজার সংলগ্ন হলহলিয়া পূর্বপাড়া মোঃ মনহর আলীর ছেলে শামিম (২৪) নামক গলায় গামছা পেয়েছি গাছের সাথে ফাঁস লেগে আত্মহত্যা করে। সরজমিনে গিয়ে নিহতে পরিবার সূত্রে জানা যায় অভাব অনটন এবং কোন ধরনের জায় জামানা ছিল না ও পেশায় নিহত শামীম একজন রাজমিস্ত্রি ছিলেন। আরো বলেন রাতে বিদ্যুৎ না থাকায় ও গরমের তীব্রতায় নিহত শামীম সহ পরিবারের সবাই ঘরের বাহিরে চলে যায়। পরিবারের সবাই গল্প করতে করতে বিদ্যুৎ চলে আসে তখন রাত গভীর পরিবারের সবাই যার যার ঘরের চলে আসে তখন নিহত শামিম নিঝরুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন ও নিহতা শামিম সহ পরিবারের লোকজন সবাই ঘুমিয়ে যান। এক পর্যায়ে নিহত শামীম কখন ঘর থেকে বাইরে চলে যায় পরিবারের কেউ টের পায়নি। স্থানীয় সূত্রে জানা যায় ৫ই জুন সোমবার ফজরের নামাজে আসা মুসল্লীগণ মসজিদের সামনের পুকুর পাড়ে গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতেই হৈ চৈ পড়ে। এসময় নিহত পরিবারের লোকজন সহ আশেপাশের লোকজন জড়োয়া হয়। এ বিষয়টি ইউপি সদস্য রোপন মিয়া”এর কাছে জানতে চাইলে ইউপি সদস্য বলেন আমি খবর পেয়ে ঘটনাস্তলে এসে আমার চেয়ারম্যান সহ থানায় অবগত করি তারপর তাহিরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় মরাদেহ উদ্ধার করেন এসআই নাজমুল হক। আরো বলেন নিহত শামীম পরিবারের বড় ছিলেন দুই ভাই তিন বোনের মধ্যে এবং বাবা পেশায় কাঠমিস্ত্রি ও নিহতের পরিবারের পক্ষে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বললেন এ বিষয়ে পুলিশ পর্যন্ত চলে। তাহিরপুর থানার এসআই নাজমুল হক জানান, নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হসপিটাল”এর মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর