ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে (বিজিবি) এর অভিযানে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০০ ব্যাগ সিমেন্ট ও একটি কাঠের নৌকাসহ ০৪ জন আটক

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই টেকনাফে বিজিবি'র অভিযানে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০০ বস্তা সিমেন্ট এবং একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ০৪ জনকে আটক করা হয়েছে।


বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ০৪ জুন ২০২৩ তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে নৌকাযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ২০৩০ ঘটিকায় বিজিবি টহলদল জালিয়ারদ্বীপের উত্তর দিকে দমদমিয়া এবং হ্নীলা বিওপির মধ্যবর্তী স্থানে সন্দেহভাজন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা দেখতে পেয়ে তল্লাশির জন্য থামায়। উক্ত নৌকায় আরোহিত একজন মায়ানমারও তিনজন বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকায় থাকা সিমেন্টের বস্তার নীচ হতে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহণের দায়ে বর্ণিত নৌকা এবং ৪০০ বস্তা সিমেন্টও জব্দ করা হয়।


আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ইঞ্জিন চালিত নৌকাটি তিনজন বাংলাদেশী নাগরিক মাঝিসহ ২০,০০০/- টাকার বিনিময়ে সেন্টমার্টিন থেকে ভাড়া করে টেকনাফ স্থলবন্দরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আকটকৃত মায়ানমার নাগরিক মাদকসহ মায়ানমার থেকে লালদ্বীপ হয়ে টেকনাফ বন্দরে আগমন করে। উক্ত মায়ানমার নাগরিক টেকনাফ স্থলবন্দর হতে আনুমানিক ৪০০ বস্তা সিমেন্ট নৌকায় লোড করে এবং সিমেন্টের বস্তার নীচে মাদকদ্রব্য লুকিয়ে রাখে। উক্ত মাদকদ্রব্য হোয়াইক্যং এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করে সিমেন্ট নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যায়।


আটককৃত ব্যক্তিরা হলো- (১) মোঃ জুবায়ের (৩০), পিতা-আব্দুদ, মাতা-রশিদা খাতুন, কুতুপালং এফডিএমএন ক্যাম্প নং-২, এফসিএন নম্বর-১৪২৪৬৪, বাসা নং-১৫, ব্লক এ/১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার (মায়ানমার নাগরিক); (২) মোঃ সাদেক হোসেন (২৯), পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মোছাঃ জবেদা খাতুন, সাং-জালিয়াপাড়া টেকনাফ, ৭ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার; (৩) মোঃ হামিদুর রহমান (১৯), পিতা-আব্দুর রহমান, মাতা-আমেনা খাতুন, সাং-কোনাপাড়া সেন্টমার্টিন, ৭ নং ওয়ার্ড, সেন্টমার্টিন ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার এবং (৪) মোঃ ইমরান (১৯), পিতা-মোঃ বাবুল, মাতা-মোছাঃ জোসনাহার বেগম, সাং-কোনাপাড়া সেন্টমার্টিন, ৭ নং ওয়ার্ড, সেন্টমার্টিন ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।


জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সিমেন্ট ও কাঠের নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Tag
আরও খবর