ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অপহরণ আতঙ্কে কাঁপছে টেকনাফ: আট মাসে অপহরণ ৭০ জন

টেকনাফের সাধারণ মানুষের মাঝে অপহরণ আতঙ্ক ইউনিয়নের একাংশ। বিরাজ করছে। যেকোন সময়ে অপহরণকারীদের কবলে পড়তে পারে এমন ভয়ে অনেকে নিয়মিত ঘর থেকে বেরুচ্ছেনা। রোহিঙ্গাদের কয়েকটি সনন্ত্রাসী গোষ্ঠী এসব অপহরণ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাদের সাথে স্থানীয় একটি চক্রের সংযোগ রয়েছে। মুক্তিপন না পাওয়া গেলে অপহৃতদের ছেড়ে দেয়া হচ্ছেনা। অপহরণের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে উপজেলার হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও সদর ইউনিয়নের একাংশ।



টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বেশির ভাগ অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন ধরনের অভিযোগ করা হয়না। যেসব ঘটনায় অভিযোগ করা হয়, আমরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে থাকি। এক্ষেত্রে পুলিশ আন্তরিকভাবে কাজ করে। কয়েকটি অপহরণের ঘটনায় পুলিশের অভিযানে অপহরণকারীরা উপায়ান্তর না দেখে অপহৃতদের রেখে পালিয়ে গেছে। এসব ঘটনায় আমরা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে পারি।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপহরণকারীদের মূল আস্তানা পাহাড়ে। এসব পাহাড়ের নিয়ন্ত্রন অনেকটা রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। রোহিঙ্গা সন্ত্রাসীরা পাহাড়ে তাদের আস্তানা থেকে পরিচালনা করছে এসব অপহরণ কর্মকাণ্ড। এক্ষেত্রে তারা নিজেদের টার্গেট করা ব্যক্তি বা অন্য যে কাউকে সুযোগ পেলে অস্ত্র ধরে পাহাড়ের গহীনে নিয়ে যায়। পরে সেখান থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। টাকা দিলে ছেড়ে দেয়, না দিলে অপহৃত ব্যক্তিকে চরম নির্যাতনের শিকার হতে হয়, মুক্তিপণ দিতে না পেরে প্রাণহানির ঘটনাও ঘটেছে।



আইনপ্রয়োগকারী সংস্থার তথ্যমতে, গত ৮ মাসে ৭০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তবে এর বাইরেও আরো অপহরণের ঘটনা ঘটেছে যেগুলো অপহরণকারীদের সঙ্গে দেনদরবার করে গোপনে ছাড়িয়ে নিয়েছে পরিবার।


গত শুক্রবার (২ জুন) দিবাগত রাতে টেকনাফের ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে তাদের পরিবারের কাছে ২০ লাখা টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে অপহৃতদের একজনের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ছেড়ে দেয়। পরে আলীখালী নামক এলাকার পাহাড়ের পাশে বসবাসরত রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। একজনের হাত কেটে অপহরণকারীরা অপর চারজনের পরিবারে এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছে।


গত রবিবার বিকালে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মো. হোসাইন নামে আট বছরের এক শিশু নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে দিনভর খোঁজখবর না পেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের খবরটি প্রচার করা হয়। পরে ওইদিন রাতে শিশুর বাবা সোলতান আহমদের মুঠোফোনে যোগাযোগ করে ৫০ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে তা ৩০ লাখ নির্ধারণ করে দেয় অপহরণকারীরা।


অপহৃত শিশু মো. হোসাইনের বাবা সোলতান আহমদ বলেন, আমার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে।

রবিবার স্কুলে গিয়ে ছুটির পর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি আমার ছেলেকে অপহরণকরা হয়েছে। তারা (অপহরণকারীরা) আমার ছেলেকে ছাড়িয়ে নিতে সবশেষ ৩০ লাখ টাকা দাবি করেছে। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি।

Tag
আরও খবর