বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

প্রচন্ড তাপদাহে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী


 নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ে অসহনীয় গরমে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী। ৭ জুন বুধবার (৭ জুন) দ্বিপ্রহরে এ ঘটনা ঘটে।


শিক্ষার্থীরা হলেন উপজেলার ভীমপুর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা। একই স্কুলের ব্যবসায়িক শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।


শিক্ষার্থীদের আজ দুপুর একটায় তাদের সহপাঠীরা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন।


চাটখিল ভীমপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুই শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, একজন শিক্ষার্থী স্কুল আঙ্গিনায় অসুস্থ হয়েছে, আরেকজন বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়েছে, দুজনকে তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ দুই শিক্ষার্থীদের তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছে। আমরা প্রাথমিকভাবে দেখে ও তাদের সহপাঠীদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি প্রচন্ড তাপদাহে অসুস্থ হয়েছেন। সেই সাথে পরীক্ষার হলে মানসিক চাপ এ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল আমরা দুজনকে চিকিৎসা দিচ্ছি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Tag